বাংলার যুব সাথী আবেদনের জরুরী কাগজপত্র (Required Documents)
বাংলার যুব সাথী আবেদনের জরুরী কাগজপত্র: বাংলার যুব সাথী কর্মসূচিতে আবেদন করার জন্য কিছু অপরিহার্য নথিপত্র প্রয়োজন হবে যেগুলি আপনাকে আবেদনের পূর্বে অবশ্যই সংগ্রহ করে প্রস্তুত রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টের ফটোকপি তৈরি করার পাশাপাশি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে রাখুন, কারণ আবেদন প্রক্রিয়ার সময় এই কাগজপত্রগুলি আপনার অত্যন্ত প্রয়োজন হবে।
| নথিপত্র (Document) | বিবরণ (Description) |
|---|---|
| আধার কার্ড (Aadhaar Card) | পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের প্রমাণ (মোবাইল সংযুক্ত থাকা আবশ্যক) |
| ভোটার কার্ড (Voter Card) | পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের প্রমাণ |
| মাধ্যমিক এডমিট কার্ড | বয়স নিশ্চিতকরণের জন্য (Age Proof) |
| শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র | মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশিট / সার্টিফিকেট |
| ব্যাংক একাউন্ট ডিটেইলস | আধার সংযুক্ত সচল ব্যাংক অ্যাকাউন্ট (DBT পেমেন্টের জন্য) |
| পাসপোর্ট সাইজ ফটো | আবেদনকারীর সাম্প্রতিক কালার ফটোগ্রাফ |
| মোবাইল নাম্বার | স্ট্যাটাস নোটিফিকেশনের জন্য |
| কাস্ট সার্টিফিকেট | (ঐচ্ছিক) সংরক্ষিত বিভাগের অন্তর্ভুক্ত হলে |

বিস্তারিত নথিপত্রের নির্দেশাবলী (Detailed Guidelines)
- পরিচয়পত্র (Identity Verification)
আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড প্রমাণপত্র। নিশ্চিত করুন যে আপনার আধার কার্ডে লেখা নাম এবং অন্যান্য তথ্য আপনার শিক্ষাগত সার্টিফিকেটের সাথে সম্পূর্ণভাবে মিলছে। অনলাইন যাচাইকরণের সুবিধার জন্য আপনার মোবাইল নম্বর আধারের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত জরুরি। - বয়সের প্রমাণপত্র (Age Verification)
মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়স যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। এখানে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতেই বয়সসীমা নির্ধারণ করা হবে। - শিক্ষাগত যোগ্যতার নথি (Educational Documents)
মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট জমা দিতে হবে। - ব্যাংক অ্যাকাউন্ট তথ্য (Bank Details)
আবেদনকারীর নিজের নামে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টে সরাসরি DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে ভাতা পাঠানো হবে, তাই অ্যাকাউন্টটি আধারের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। - পাসপোর্ট সাইজ ছবি (Photograph)
সাম্প্রতিক সময়ে তোলা পরিষ্কার রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড পরিষ্কার এবং ফাইল সাইজ নির্ধারিত সীমার মধ্যে রাখুন।
প্রয়োজনীয় কাগজপত্রের নির্ধারিত ফরম্যাট ও সাইজ
অনলাইনে আবেদন করার আগে নিচের সমস্ত নথিপত্র নির্ধারিত ফরম্যাট ও সাইজে প্রস্তুত রাখুন। ভুল ফাইল ফরম্যাট বা বড় সাইজের কারণে আবেদন বাতিল হতে পারে। PDF ফাইল ডকুমেন্টস অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর (Self Attested) থাকতে হবে।
Self Attested PDF ফাইল কিভাবে তৈরি করবেন?
প্রথমে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে নিন, তারপর স্বাক্ষর করুন, তারপর স্ক্যান করে বা মোবাইল দিয়ে ভালো করে ছবি তুলে PDF ফাইলে বানিয়ে নিন। অনলাইনে অনেক টুল রয়েছে, যেখানে JPG, PNG ছবি থেকে PDF কনভার্ট করতে পারবেন।
১. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
২. মাধ্যমিক মার্কশিট / শিক্ষাগত সার্টিফিকেট
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
৩. আধার কার্ডের কপি
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
৪. ভোটার কার্ডের কপি
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
৫. ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
৬. SC/ST/OBC সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
ফাইল ফরম্যাট: PDF | সর্বোচ্চ সাইজ: 300 KB
৭. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
ফাইল ফরম্যাট: JPG / PNG | সর্বোচ্চ সাইজ: 50 KB
৮. আবেদনকারীর স্বাক্ষর (Signature)
ফাইল ফরম্যাট: JPG / PNG | সর্বোচ্চ সাইজ: 50 KB
৯. সক্রিয় মোবাইল নম্বর
OTP / Secret PIN পাঠানোর জন্য একটি বৈধ মোবাইল নম্বর আবশ্যক। আবেদন সংক্রান্ত সব আপডেট এই নম্বরে পাঠানো হবে।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা
আবেদন শুরু করার আগে সব ডকুমেন্ট স্ক্যান করে সঠিক ফরম্যাট ও সাইজে রাখুন। ফাইলের নাম সহজ রাখুন (যেমন: Aadhaar-Card.pdf, Voter-Card.pdf, Photo.jpg) এবং আপলোডের সময় স্থিতিশীল ইন্টারনেট ব্যবহার করুন।
