বাংলার যুব সাথী প্রকল্পে অনলাইন আবেদন কিভাবে করবেন? (How to Apply Online)
পশ্চিমবঙ্গের মাসিক ১৫০০ টাকা যুবসাথী কর্মসূচির আবেদন পদ্ধতি সহজ এবং সুবিধাজনক রাখার পরিকল্পনা করা হয়েছে। আসন্ন ১লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে এই স্কিমের জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
আবেদন শুরুর তারিখ: ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত
এই প্রকল্প চালু হবে: ১লা এপ্রিল ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন ও অফলাইন (Online & Offline)

বাংলার যুব সাথী অনলাইন আবেদন (Banglar Yuba Sathi Online Application Process)
অনলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট করা অফিসিয়াল বাংলার যুব সাথী ওয়েবপোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে Apply Online অপশনে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। নিচে স্টেপ-বাই-স্টেপ আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে –
- প্রথমে বাংলার যুবসাথী অফিসিয়াল পোর্টাল https://yubasathi.wb.gov.in/ -এ প্রবেশ করুন।
এরপর Apply Online অপশনে ক্লিক করুন।
এরপর আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর লিখুন। - এরপর ক্যাপচা লিখে Get OTP / Secret PIN অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বরে OTP আসবে, সেটি লিখে Verify PIN অপশনে ক্লিক করুন।
এরপর অনলাইন আবেদন ফর্ম খুলে আসবে, সেখানে আপনার নাম, আধার নাম্বার, ব্যাংক একাউন্টে লিংক থাকা মোবাইল নাম্বার, ইমেইল আইডি (যদি থাকে), জেন্ডার, জন্ম তারিখ, বাবার নাম, মেয়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ক্যাটেগরী, বৈবাহিক অবস্থা, ঠিকানা, শিক্ষাগত এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে পূরণ করুন। - Save Basic Details ক্লিক করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস এক এক করে নির্ধারিত ফরম্যাট ও সাইজে আপলোড করুন। - Save Documents ক্লিক করুন।
- Self Declaration টিক দিয়ে Final Submit করুন।
আবেদন নম্বর সংরক্ষণ করুন এবং ফর্ম PDF ডাউনলোড করে রাখুন। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করতে এটি দরকার হবে।
অনলাইন আবেদন সম্পর্কিত সাধারণ প্রশ্ন (Online Application FAQs)
বাংলার যুব সাথী অনলাইন আবেদন কোন ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে?
বাংলার যুবসাথী অফিসিয়াল পোর্টাল https://yubasathi.wb.gov.in/ এর মাধ্যমে আবেদন করা যাবে।
আমি কি মোবাইল থেকে আবেদন করতে পারব?
হ্যাঁ, আপনি স্মার্টফোন দিয়ে অফিসিয়াল ওয়েবপোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন। যদিও ডকুমেন্ট স্কান এবং আপলোডের সুবিধার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করা বাঞ্ছনীয়।
আবেদন পত্রে ভুল হলে কি সংশোধন করা যাবে?
সাবমিট করার পূর্বে সমস্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। একবার ফাইনাল সাবমিশন হয়ে গেলে সাধারণত সম্পাদনা করার সুযোগ থাকে না। তবে পরবর্তীতে "Correction Window" চালু হলে সেখানে ত্রুটি সংশোধন করা সম্ভব হতে পারে।
অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেলে কি করব?
আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে অ্যাপ্লিকেশন নম্বর এসএমএস (SMS) মাধ্যমে পাঠানো হয়। এছাড়াও পোর্টালে "Forgot Application ID" বিকল্প ব্যবহার করে এটি পুনরুদ্ধার করতে পারবেন।
